রাজ্যকে ফের তোপ শুভেন্দুর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক বিরোধী কোন্দল। বিধানসভার বিরোধী দল নেতা রাজ্য সরকারকে নিশানা করে ট্যুইট বার্তায় তোপ, ‘লাভপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নের বাধা তৃণমূলের গুন্ডাদের। ডোমকলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। অস্ত্র হাতে দেখা গিয়েছে তৃণমূল নেতাকে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার। বিরোধীদের ওপর লাঠিচার্জ করেছেন সিভিক ভলান্টিয়াররা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে ভয় পেয়েছেন মমতা। তাই বিজেপি কর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
-ফাইল চিত্র




