বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থিক সাহায্য রাজ্যের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারান ২৮৮ জন। পপশ্চিমবঙ্গের মৃত যাত্রীর সংখ্যা ১০৩ হলেও কেবল মাত্র মৃতদেহ পাওয়া যায় ৮৩ জনের। মৃতদেহ শনাক্তকরণ করা যায়নি ৮৩ জনের। ওড়িশার একাধিক হাসপাতালে ও পশ্চিমবঙ্গে অনেকের চিকিৎসা চলছে। সূত্রের খবর মর্গে স্তুপাকারে মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য স্বরূপ চেক তুলে দেন। কেন্দ্রকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই, সত্যিটা বেরিয়ে আসুক। সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার ১৪টা থেকে ১৬টা পুরসভায় ঢুকে গেছে। নগরান্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি ? জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন ? ওইটুকুই বাকি আছে। এসব করে এত বড় দুর্ঘটনা ধামাচাপা দেওয়া যায় না।” রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত সম্পর্কে তিনি বলেন, “ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল! কোনও প্রমাণ নেই।”
-ফাইল চিত্র



