IPS Damayanti Sen : দয়মন্তী সেনের বদলি প্রসঙ্গে বিরোধীদের তোপ রাজ্যকে

SHARE:

দয়মন্তী সেনের বদলি প্রসঙ্গে বিরোধীদের তোপ রাজ্যকে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বদলি হয়েছেন আইপিএস অফিসার দয়মন্তী সেন। সরকারি সুত্রে খবর, তাঁকে পাঠানো হয়, কলকাতা পুলিশের এডিজি ট্রেনিং পদে। এতদিন শ্রীমতী সেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে কর্মরত ছিলেন। সরকারি সূত্রে তাঁর এই বদলিকে রুটিন বদলি বলে জানানো হলেও বিরোধীরা মানতে নারাজ। রাজ্য সভার সাংসদ শান্তনু সেন বিরোধীদের উত্তর দেন। তাঁর কথায়, ‘রুটিন বদলি, অযথা রাজনীতি বিরোধীদের।’ সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যে প্রতিহিংসার সরকার।” বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যোগ্যকে কাজই করতে দেওয়া হয় না, তাই শিকেয় আইনশৃঙ্খলা।”

-ফাইল চিত্র 
Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন