রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব ও একজন IAS আধিকারিক ছিলেন। ২০ মে ২০২০ সাল পর্যন্ত রাজীব সিনহা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ছিলেন। উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখ রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস-এর কার্যকালের মেয়াদ শেষ হয়। তারপর থেকে নির্বাচন কমিশনারের পদ খালিই ছিল। রাজ্যের পাঠানো নামের সুপারিশে ও রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সিলমোহরে রাজীব সিনহা রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হন। খুব শীঘ্রই তিনি দায়িও গ্রহণ করবেন বলে সুত্রের খবর।
-ফাইল চিত্র



