নাসেরের পছন্দ ভারতীয় দল
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : একটা বড় অংশের ক্রিকেট সমালোচক অজিদের এগিয়ে রাখছেন বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে। তবে সেখান থেকে ১৮০ ডিগ্রি বেঁকে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার তথা দলটির প্রাক্তন ক্যাপ্টেন নাসের হুসেন বিরাটদের ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন। নাসেরের স্পষ্ট বিশ্লেষণ, ভারতীয় দল যে-কোনও পরিবেশে মানিয়ে ম্যাচ জয় করে নিতে পারে। নাসেরের কথায়, “ভারতীয় দল যে কোনও পরিবেশে জিততে পারে। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের হারিয়ে তা ওরা দেখিয়ে দিয়েছে। ওভালেও টিম ইন্ডিয়ার রেকর্ড ভাল। ইংল্যান্ডকেও হারিয়েছে ওরা।” নাসেরের আরও বিশ্লেষণ, ”ওভালে যদি পরিবেশ ভাল থাকে। যদি সূর্য ওঠে। তবে দলে ২ স্পিনারও খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ২ জন পেসার খেলানো হবে। আর শার্দুল ঠাকুরকে তৃতীয় সিমার হিসেবে ব্যবহার করা হতে পারে।” তবে অজিদের দিকেই বিশ্লেষকদের দৃষ্টি বেশি, তাঁর কারণ হিসেবে তাঁদের মত, অজিদের পেশ অ্যাটাক ও ইংল্যান্ডের পরিবেশ।
-ফাইল চিত্র



