শিলিগুড়িতে ব্যবসায়ী খুন
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : রাস্তা পেরনোর সময় সময় এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপাল এক ব্যক্তি। আজ সকাল দশটা নাগাদ শিলিগুড়ির আশিঘর মোড়ে ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে উল্লেখ করেন। পুলিশ সূত্রে উল্লেখ, মৃত ব্যক্তির নাম স্বপন বর্মন (২৮)। নিরঞ্জন মণ্ডল নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পাওয়া, মৃত ব্যবসায়ীর সঙ্গে অভিযুক্তের পুরনো শত্রুতার জেরেই খুন বলে উল্লেখ।
-প্রতীকী ছবি



