আসানসোলের কাউন্সিলরের স্বামীকে তলব ইডির
সাশ্রয় নিউজ ★ আসানসোল : কয়লা পাচারকাণ্ডে তলব আসানসোলের কাউন্সিলরের স্বামীকে। তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, আসানসোন পৌরসভার ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তী। একাধিকবার তদন্তে নাম উঠে আসে দীপা দেবীর স্বামী শঙ্কর চক্রবর্তী-এর। ইডি সূত্রের এও দাবি, যে শঙ্কর চক্রবর্তী পশ্চিমবঙ্গের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ। মলয় ঘটকেও ইডি-এর সদর-এ হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় ইডি। ১৯ জুন তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় ইডি দফতর। চাঞ্চল্যকর তথ্য ইডি সূত্রে, শঙ্কর চক্রবর্তীকে একাধিকবার ডেকে পাঠানো সত্বেও হাজিরা দেননি। তাঁকে ফোনেও পাওয়া যায়নি। আগামী সপ্তাহেই মলয়-ঘনিষ্ঠ আসানসোল পৌরসভার কাউন্সিলের স্বামী শঙ্কর চক্রবর্তীকে ইডি-এর সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ।



