গরম থেকে মুক্তি দিতে বৃষ্টি কবে?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্যাচপেচে গরমে নাজেহাল বাংলা। গরমের তীব্রতায় জনজীবনে প্রভাব পড়েছে। রাস্তাঘাটে মানুষজন তুলনায় কম। শরীরে বাড়ছে জল-সঙ্কট, হিট স্ট্রোকের মতন ঘটনাও। আন্দামান ও নিকোবর দীপপুঞ্জতে বর্ষা শুরু হয়েছে। তবে বাংলায় এখনই বর্ষা ঢুকছে না বলে খবর হাওয়া অফিস সূত্রে। মৌসম ভবন সূত্রের খবর অনুযায়ী জুন মাসের ১ তারিখ কেরলে বর্ষার আগমন হওয়ার কথা থাকলেও আটকে আছে লাক্ষাদ্বীপ সংলগ্নে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি করে নিম্নচাপ। আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অতিভারী নিম্ন চাপের দিকে যেতে পারে। আর ফলেই কেরলে শুরু হয়ে পারে বর্ষা। তবে বঙ্গের মানুষ বর্ষা পাবে কবে? তাঁর জন্য চেয়ে থাকতে হবে বঙ্গোপসাগরের অনূকূল পরিবেশ তৈরি হওয়ার দিকেই! সুতরাং এখনই বর্ষা আসছে না বাঙলায়।
-প্রতীকী ছবি



