রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর। কয়লা পাচার মামলায় মলয় ঘটককে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী ১৩ জুন ২০২৩ দিল্লিতে ইডি-এর সদর দফতরে রাজ্যের আইনমন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ বলে উল্লেখ। ইডি আদালতের নির্দেশ মতো মলয় ঘটককে ২ বার সময় চেয়ে মেল করে। রাজ্যের আইনমন্ত্রী তৃতীয়বার ইডি-এর মেল-এর উত্তর দিয়েছেন বলে সূত্রের খবর।
-ফাইল চিত্র



