বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ইস্ট কোস্ট রেলওয়ের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় একাধিক ট্রেন বাতিল। এর ফলে যাত্রীরা সমস্যায়। পশ্চিমবঙ্গের অনেক যাত্রী আটকে ওড়িশায়। ইস্ট কোস্ট রেলওয়ে সেই কথা বিবেচনা করে পুরি থেকে হাওড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। তিনটি ট্রেন চলবে বলে জানানো হয়। এও জানানো হয় ট্রেন তিনটি বিভিন্ন রুটে চালানো হবে।
-প্রতীকী ছবি




