উত্তরপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা
সাশ্রয় নিউজ ★… : যোগী আদিত্যনাথ সরকারের স্বাস্থ্য দফতর চিকিৎসা সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করে। শনিবার জারি করা ওই নির্দেশিকায় সরকারের স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়ে দেয়, হাসপাতালের প্রেসক্রিপশনে চিকিৎসকদের কেবলমাত্র জেনেরিক নামই ব্যবহার করতে হবে। এছাড়াও নির্দেশিকায় উল্লেখ, হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারের অবস্থা প্রতি সমবার কেয়ার অ্যাপ-এ আপডেট দিতে হবে। এছাড়াও ১০৮ টি হাসপাতালে বিশেষ নজরদারির জন্য একটি কন্ট্রোল রুমও তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার। কোথাও কোথাও বসানো হচ্ছে সিসিটিভি। সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেই কন্ট্রোল রুম শুরু করবে নজরদারি। চিকিৎসা সংক্রান্ত এহেন পদক্ষেপকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ওয়াকিবহাল মহল।
-প্রতীকী চিত্র




