কামাখ্যাগুড়িতে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি
সাশ্রয় নিউজ ★ কামাখ্যাগুড়ি : ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি থানার পুলিশ একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ পেয়ে মঙ্গলবার গ্রেফতার করে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যায়, ওই অভিযুক্তের নাম সাবেদ আলি মিঞা। কুমারগ্রামেরই খোয়ারডাঙায় তাঁর বাড়ি। পুলিশ তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা শুরু করেছে। এবং এও খবর ধৃতকে বুধবার আলিপুরদুয়ার আদালতের তোলা হয়। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-প্রতীকী চিত্র




