Delhi : উপযুক্ত প্রমাণ নেই ব্রীজভূষণের বিরুদ্ধে, জানাল দিল্লি পুলিশ

SHARE:

উপযুক্ত প্রমাণ নেই ব্রীজভূষণের বিরুদ্ধে, জানাল দিল্লি পুলিশ

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রীজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আন্দোলন অব্যাহত রেখেছেন কুস্তিগিররা। সেই আন্দোলন করতে গিয়ে কুস্তিগিরদের পুলিশী হেনস্থারও।শিকার হতে হয়। কুস্তিগিররা তার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা ভাবেন। ইতিমধ্যে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান বহু ক্রীড়া ব্যক্তিত্বরা। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিকেও তাঁরা পাশে পেয়েছেন। গতকাল কলকাতায় কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে মিছিলে পা মেলান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর গতকালই দিল্লি পুলিশের পক্ষে জানানো হয়, “কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতার করার উপযুক্ত প্রমাণ নেই। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্রীজভূষণের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পায়নি। এ বিষয়ে আগামী ১৫ দিনের ভেতর আদালতে তদন্তের সমস্ত রিপোর্ট জমা দেবে পুলিশ।”

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন