Mamata Banerjee : কুস্তিগিরদের সমর্থনে ও হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মিছিল

SHARE:

কুস্তিগিরদের সমর্থনে ও হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মিছিল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দিল্লির যন্তরমন্তরে কুস্তিগিররা যৌন হেনস্থার প্রতিবাদে অবস্থান করছিলেন।

সেই অবস্থানে পুলিশী হেনস্থার সম্মুখীন হন দেশের কুস্তিগিররা। দেশের শিক্ষিত ও ক্রীড়ামোদী সমাজ ধিক্কার জানায় পুলিশী নিগ্রহের। উল্লেখ্য, গতকালকে হরিদ্বারে দেশের হয়ে জয় করা পদক বিসর্জন দিতে যান প্রতিবাদী কুস্তিগিররা। সুত্রের খবর, কৃষক আন্দোলনের নেতারা তাঁদের সেই পদক্ষেপ থেকে বিরত করেন। কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে। হাজরা মোড় থেকে মিছিল। রবীন্দ্র সরোবর অব্দি মিছিল মমতার। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়াবিদদের একাংশ। কুস্তিগিরদের হয়ে দোষীর শাস্তি দাবী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন