এসটিএফ-এর জালে আটক অস্ত্র কারবারি
সাশ্রয় নিউজ ★ কাটোয়া : এসটিএফ-এর জালে ধরা পড়ল অস্ত্র কারবারি। ধৃত তিনজনের ভেতর ২ জনের বাড়ি মুর্শিদাবাদ, এক জনের বাড়ি বিহারের মুঙ্গেরে। গোপন সূত্রে খবর পেয়ে কাটোয়া স্টেশনে হানা দেয় এসটিএফ। তল্লাশি শুরু করে। তল্লাশি চালানোর সময় তিন জনের থেকে উদ্ধার হয় ৩ টি ৭.৬৫ এমএম পিস্তল, ছটি ফাঁকা ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি। উল্লেখ, বিহারের মুঙ্গের থেকে একজন বেআইনি অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রি করতে আসে, আর মুর্শিদাবাদের দু’জন সেই অস্ত্র কিনতে যায় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও খবর যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের সঙ্গে কোনও চক্র যুক্ত কি না!




