প্রয়াগরাজে পথ দুর্ঘটনায় অকালে ঝরল প্রেমিক যুগল ও তুতো ভাইয়ের প্রাণ
সাশ্রয় নিউজ ★ প্রয়াগরাজ : রাণীর সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল তাঁর প্রেমিকের। তাঁরা বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন। সাহায্য করতে এগিয়ে আসেন তাঁদের তুতো ভাই। প্ল্যান মতো একটি বাইকে তিনজন বেরিয়ে পড়েন বাড়ি থেকে। কিন্তু মাঝ পথে দ্রুত গতিতে আসা এলটি ট্রাক ধাক্কা মারে বাইকে। অকাল মৃত্যু হয় প্রেমিক যুগল ও তুতো ভাইয়ের। পুলিশ অবশ্য জানায়, বাইকটি অতিরিক্ত দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ওই তিনজনের। প্রত্যেকেরই বয়স ২১ বছর। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।




