দ্বিতীয় বিয়ে করলেন লক্ষ্মণ
সাশ্রয় নিউজ ★ হলদিয়া : একদা বাম আমলে হলদিয়ার একছত্র নায়ক নামে পরিচিত ছিলেন। পরে সিপিআই(এম) থেকে বহিষ্কৃত হন লক্ষ্মণ। যোগ দন ভারতীয় জনতা পার্টিতে। সেখান থেকেও সরে আসেন। বর্তমানে তিনি রাজ্য কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন। তাঁর প্রথম স্ত্রী তমালিকা পন্ডাশেঠ-এর প্রয়াণের পর তাঁদের ছেলেকে নিয়েই ছিলেন। হঠাৎ তাঁর বিবাহের খবর প্রকাশ্যে আসে। পাত্রী কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে কর্মরত বলে উল্লেখ। সাতাত্তর বছর বয়সী লক্ষ্মণ তাঁর দ্বিতীয় বিবাহ সম্পর্কে বলেন, ‘একাকিত্ব কাটাতে নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছি। কিছু তো অন্যায় করিনি।’ সূত্রের খবর, নববিবাহিত লক্ষ্মণের নববিবাহিতা স্ত্রী-এর বয়স ৪২।




