শুভেন্দুর আক্রমণ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন। পুর দুর্নীতি নিয়ে বিধানসভার বিরোধী দল নেতার মন্তব্য, “পুর দুর্নীতি তদন্ত নিয়েও রাজ্যের লোকজন দিল্লি যাচ্ছেন। তদন্ত আটকাতে রাজ্যের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। পুরো সিস্টেম এবং রাজ্যের প্রধান দুর্নীতিতে যুক্ত, এটা পরিষ্কার।”
-ফাইল চিত্র




