রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতে অভিষেক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শীর্ষ আদালতের দ্বারস্থ ডায়মন্ডহারবারের সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্রে খবর, আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন করা হয়। আবেদন জানান তাঁর আইনজীবী মনু সিঙভি। উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ডাকে সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সীর আধিকারিকরা তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেন। সাড়ে ন’ঘন্টা চলে অবিষেককে সিবিআই-এর জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য যে, শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মামলার শুনানি আগামী শুক্রবার বলে উল্লেখ।
-ফাইল ছবি




