Weather : কলকাতায় কমলা সতর্কতা আবহাওয়া দফতরের

SHARE:

কলকাতায় কমলা সতর্কতা আবহাওয়া দফতরের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতায় কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী বুধবার দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনার কথা জানায় আবহাওয়া দফতর। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদেও আগামী বুধবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। একাধিক জেলায় কমলা সতর্কতা হাওয়া অফিসের। সেই সঙ্গে হাওয়া অফিস জানায়, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। রবিবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভবে বজ্র্ববিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনার কথা উল্লেখ করা হয় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন