বাসের ভেতর ছাত্রী মৃত্যু কান্দীতে
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : বাসের ভেতর অসুস্থ হয়ে প্রাণ ত্যাগ করল একজন ছাত্রী। একটি বেসরকারি বাসে ভেতর সাহানা খাতুন (১২) নামে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কান্দী লাগোয়া হাটপাড়ায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর বাবা মা কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। সাহানা এক আত্মীয়ের বাড়িতে থাকত। গরমের ছুটি পড়ায় এক আত্মীয়র সঙ্গে বাবা-মা-এর কাছে চলে যায়। শনিবার সেখান থেকে ফেরে। পুলিশ সূত্রে আরও খবর, ওই আত্মীয় তাঁর সঙ্গে কিছুটা পথ যাওয়ার পরেই গ্রামে যাওয়ার জন্য একটি বেসরকারি বাসে তুলে দেন। বাসের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন বলে উল্লেখ। মেয়ের মৃত্যুর খবর পেয়ে সাহানার বাবা মা গ্রামে ফিরে আসছেন বলে উল্লেখ।




