হাওড়ায় উদ্ধার নিষিদ্ধ বাজি, ধৃত ২
সাশ্রয় নিউজ ★হাওড়া : হাওড়ায় গদিবাজারে পুলিশী অভিযান। উদ্ধার ১০ কেজি নিষিদ্ধ বাজি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। বেআইনি নিষিদ্ধ বাজি মজুদ করার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি বিহারের সমস্তিপুরের বাসিন্দা, তাঁর নাম নাবিব ওরফে মেজো। ওই দিনই একইভাবে খালিশানী পশ্চিমপাড়ায় পুলিশী অভিযানে বানিবন দক্ষিণপাড়ার দিলীপ রায় নামে এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি বে-আইনি ও নিষিদ্ধ বাজি মজুদ করেন। পুলিশ সূত্রে উল্লেখ, ওই ব্যক্তির থেকে ৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়।
পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা সম্প্রতি নাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে। তার পরেই, শুক্রবার পুলিশী অভিযানে নিষিদ্ধ বাজি উদ্ধার। দু’টো ঘটনাতেই পুলিশের অভিমত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।




