Abhishek Banerjee : অভিষেককে ২৪ ঘন্টার ভেতর হাজিরা দেওয়ার নোটিশ সিবিআই-এর

SHARE:

অভিষেককে ২৪ ঘন্টার ভেতর হাজিরা দেওয়ার নোটিশ সিবিআই-এর

সাশ্রয় নিউজ ★কলকাতা : গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশে জানান, ইডি ও সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের নির্দেশের পরে রাত গড়াতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের কাছে সিবিআই নোটিশ পৌঁছায় বলে উল্লেখ। সেই নোটিশে ডায়মন্ডহারবারের সাংসদকে ২৪ ঘন্টার ভেতর হাজিরা দেওয়ার নির্দেশ বলে সূত্রের খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ-এর বয়ানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মিল পাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও শীর্ষ আদালতের নির্দেশে মামলার বেঞ্চ বদল হয়। তবে শুক্রবার কলকাতা হাইকোর্ট-এ বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চ পূর্বের নির্দেশই বহাল রাখেন। বিশেষ ভাবে উল্লেখ্য, নোটিশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শনিবার বেলা ১১ টায় হাজিরা দিতে বলা হয়। বিশেষ সূত্রে খবর, আজ বেলা আড়াইটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাতে নোটিশ পৌঁছায়।

নেব জোয়ার কর্মসূচিতে বাঁকুড়ায় অভিষেক। সূত্রের খবর যে শুক্রবারই তিনি কলকাতা ফিরছেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন