হঠাৎ এমন রেগে গেলেন কেন গাওস্কার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইপিল উত্তজনায় ভাসছে ভারতীয় ক্রিকেট। প্রায় প্রতিদিন একের পর ক্রিকেটের গরিপ সামনে আসছে। ইংরেজ প্রেশার জোফ্রা আর্চার চলতি আইপিএল-এর মাঝেই দেশে ফিরে যান। মুম্বাই ইণ্ডিয়ান্স দলের কর্তারা বেশ মোটা অংকের টাকা ব্যয় করেন ইংরেজ ক্রিকেটারকে কিনতে। আইপিএল নিলামে আর্চাররের দাম ওঠে ৮ কোটি টাকা। আর্চারের ওপর বিশেষ চাহিদা ছিল মুম্বাইয়ের। পেসার হিসেবে ভারী বোঝাও ছিল তাঁর ওপর। টিম ম্যানেজমেন্ট যশপ্রীত বুমরার চোট পেয়ে দলের বাইরে থাকার জন্য আর্চারকে প্রধান পেসারের দায়িত্ব। এই আইপিএল-এ ইংরেজ পেসার খেলেন মাত্র ৫ টি ম্যাচ। সেই ম্যাচগুলিতে তাঁর বোলিং ছিল এমন – আরসিবি-মুম্বাই ম্যাচে ৩৩, পাঞ্জাবের সঙ্গে দু’টি ম্যাচে যথাক্রমে ৫৬ রান দিয়েছিলেন। আর্চার ওই পাঁচটি ম্যাচে মাত্র ২ টি উইকেট পান। “এমন ক্রিকেটারদের এক টাকাও উচিত নয়। যত বড়ই নাম হোক না কেন, সেই ক্রিকেটারের পুরো প্রতিযোগিতা খেলা উচিত। এক জন ক্রিকেটারের কাছে সুযোগ রয়েছে দেশ এবং আইপিএলের মধ্যে একটা বেছে নেওয়ার। কেউ দেশকে বেছে নিতেই পারে। কিন্তু যদি আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়, তা হলে কোনও অজুহাত দিয়ে পরে আসা বা আগে চলে যাওয়া উচিত নয়।” দলের আর্থিক ক্ষতির দিক মাথায় রেখেই তাঁর এমন মন্তব্য সেটা বলতেও ভোলেননি গাওস্কার। পাশাপাশি তিনিঝাই রিচার্ডসন, কাইল জেমিসন, উইল জ্যাকসের কথাও বলেন তাঁর মন্তব্যে।
-ফাইল চিত্র




