Calcutta High Court : প্রাথমিকের ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

SHARE:

প্রাথমিকের ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

সাশ্রয় নিউজ ★কলকাতা : ৩২ হাজার (প্রথমে ছিল ৩৬ হাজার) অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষাপর্ষদ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। আজ শুক্রবার সেই মামলা শুনে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পূর্বের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চ। চাকরি হারাদের হয়ে মামলাটি লড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে ৩৬ হাজার শিক্ষকের কথা বলেছিলেন। পরে যদিও কমিয়ে ৩২ হাজার করা হয়। যত ক্যান্সেলেশন অব অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছিল, ফুল স্টে। অনেক কিছু দেখবে আদালত। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে।” একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানান, সিঙ্গেলবেঞ্চ যে পর্ষদকে ইন্টারভিউয়ের নির্দেশ দেন, সেই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। উল্লেখ্য, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment