Madhyamik Examination 2023 Result : ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্য শিক্ষাপর্ষদ

SHARE:

৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্য শিক্ষাপর্ষদ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ দপ্তরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এবার প্রথম দশে মেধা তালিকায় স্থান করেছেন ১১৮ জন। কাটোয়ার দেবদত্তা মাজি সর্বোচ্চ ৬৯৭ নম্বর পেয়ে বোর্ড স্ট্যাণ্ড করেছেন। এবছর পাশের হার, ৮৬.১৫ শতাংশ। এবছর মোট পরীক্ষার্থী দিয়েছিলেন, ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। পাশ করেছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী। পর্ষদের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইট : www.wbbse.wb.gov.in ও  http://wbresults.nic.in

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন,  ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment