Supreme Court on The Kerala Story : রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

SHARE:

রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

সাশ্রয় নিউজ★ কলকাতা : দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি-এর নিষিদ্ধ করার ঘোষণায় স্থগিতাদেশ দিল। গত ৮ মে রাজ্য সরকার রাজ্যের সমস্ত জায়গায় দ্য কেরালা স্টোরি ছবিটি নিষিদ্ধ করে। রাজ্যের যুক্তি ছিল, অশান্তি ছড়াতে পারে। রাজ্যের সিদ্ধান্তের পর ছবির নির্মাতারা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান যে, পশ্চিমবঙ্গ সরকারের ছবি নিষিদ্ধ করার নির্দেশের কোনও যৌক্তিকতা নেই। তিনি বলেন, ‘ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না’। তাঁর আরও বক্তব্য, তামিলনাড়ুতে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি, হল মালিকদের জোরও করা হয়নি’। আইন শৃঙ্খলার প্রশ্নে বিচারপতির স্পষ্ট বক্তব্য, ‘নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্যে কেন?’ মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুলাই।

-সংগৃহীত ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment