মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্তব্যের কী উত্তর দিলেন ডিএ আন্দোলনকারীরা?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আদালতের নির্দেশে চাকরি হারান ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক। প্রাথমিক শিক্ষাপর্ষদ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থও হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ডিএ নিয়ে চিৎকার করে, ৩℅ ডিএ এবছরও পেয়েছে। আর প্রতিদিন গিয়ে র্যালি করছে। আর তাঁদের জন্যই ৩৬ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ-এর অন্যতম নেতা তথা ডিএ আন্দোলনকারী সৌগত লাহিড়ী বলেন, “যদি উনি (মুখ্যমন্ত্রী) প্রমাণ করতে পারেন যে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে চাকরি যাওয়ার কোনও সম্পর্ক আছে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ উঠিয়ে দেব। কিন্তু প্রমাণ করতে হবে।”
-ফাইল চিত্র



