কংগ্রেসের বিজয় মিছিল পরিক্রমা করল মাথাভাঙা শহর
সাশ্রয় নিউজ ★ মাথাভাঙা : কর্ণাটক বিধানসভা নির্বাচনের কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখলের পরে ভারতের বিভিম্ন প্রদেশের কংগ্রেস শিবির উজ্জীবিত। উজ্জীবিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব। শুধু কংগ্রেসই নয়, সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বেও কলকাতায় মিছিল হয়। গতকাল, সোমবার মাথাভাঙায় বিজয় মিছিল করেন কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেসের বিজয় মিছিল মাথাভাঙা শহর পরিক্রমা করে। বিজয় মিছিলের নেতৃত্ব দেন আইএনটিইউসি-এর জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার ও জেলার অসংখ্য নেতাকর্মীরা।



