Karnataka : কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কে হবেন, জল্পনা

SHARE:

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কে হবেন, জল্পনা

সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : সদ্য শেষ হয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় জাতীয় কংগ্রেস। সুত্রের খবর, বেঙ্গালুরুরুতে বসবে বিজয়ী বিধায়কদের নিয়ে জাতীয় কংগ্রেসের বৈঠক। পরিষদীয় দলের বৈঠক থেকেই নাকি বেছে নেওয়া হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, ‘এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড।’ কংগ্রেস সূত্রে খবর, পরিষদীয় বৈঠকের রিপোর্ট যাবে হাইকমান্ডের কাছে। দল তারপরই মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করবে। তবে কংগ্রেস সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর দৌড়ে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেমনি দলের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও। শিবকুমারের পক্ষে ৬৮ জন বিধায়কের সমর্থন আছে বলে জানা যায়, অন্যদিকে সিদ্দারামাইয়ার পক্ষে ৫৯ জন বিধায়ক।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন