সিবিআই-এর নতুন ডিরেক্টর হলেন প্রবীণ সুদ
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সিবিআই-এর নতুন ডিরেক্টর হলেন প্রবীণ সুদ। তিনি কর্ণাটকের ডিজিপি পদে ছিলেন। এর আগে সিবিআই প্রধান পদে ছিলেন সুবোধকুমার জয়সওয়াল। এই মাসের তাঁর ওই পদের মেয়াদ শেষ হচ্ছে। উল্লেখ্য, তার আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, লোকসভার বিরোধী দল নেতা অধীররঞ্জন চৌধুরী কমিটি শনিবার রাতে বৈঠক করেন। ওই বৈঠকে তিনজনের নাম উঠে আসে বলে উল্লেখ। সরকারি সূত্রে খবর, আগামী দুই বছরের জন্য প্রবীণ সুদকে সিবিআই ডিরেক্টর পদে থাকবেন।



