কর্ণাটকে বড় জয় কংগ্রেসের
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বড় জয় পেল কংগ্রেস। কংগ্রেস শিবির এই জয়কে ঐতিহাসিক জয় বলে আখ্যা দিয়েছেন। রাহুল গান্ধী দিল্লিতে প্রেস কনফারেন্স করেন, তিনি বলেন, ‘ভালবাসার জয় হয়েছে। ঘৃণার হার হয়েছে।’ রাহুল বলেন, “কর্নাটকের দরিদ্র মানুষের পাশে রয়েছে কংগ্রেস। তাঁদের সমস্যা নিয়েই লড়েছি আমরা। আমার সবথেকে ভাল লেগেছে একটি বিষয়, তা হল, আমরা ঘৃণা এবং কটু শব্দের ব্যবহার করিনি। বুকে ভালবাসা নিয়ে লড়াই করেছি। কর্নাটক দেখিয়ে দিল, এই দেশে ভালবাসার কদর রয়েছে আজও। কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়ে গিয়েছে। ভালবাসার দোকান খুলেছে। এটা সকলের জয়। কর্নাটকের মানুষের জয়। কর্নাটকবাসীকে পাঁচ দফা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা পূরণ হবে।” তাঁর আরও বক্তব্য, “সবার আগে কর্নাটকের মানুষ, দলের নেতা-কর্মী, যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলকে অভিনন্দন। কর্নাটকে একদিকে, পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল, আর অন্য দিকে, দরিদ্র মানুষের শক্তি। আজ শক্তি, প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে।” নতুন দিল্লিতে রাহুল সাংবাদিকদের মুখোমুখি হন।
-ফাইল চিত্র




