Kolkata Police : কলকাতা পুলিশের তৎপরতায় আশ্রয় পেলেন বৃদ্ধ দম্পতি

SHARE:

কলকাতা পুলিশের তৎপরতায় আশ্রয় পেলেন বৃদ্ধ দম্পতি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পক্ষাঘাত গ্রস্ত স্ত্রীকে নিয়ে বেহালা সরশুনর এক বৃদ্ধ ভাড়া বাড়িতে থাকতেন। ভাড়া না দিতে পারায় তাঁদের আশ্রয় হয় নির্মিয়মান একটি বাড়িতে। কলকাতা পুলিশের ফেসবুক পেজে উল্লেখ, ওই দম্পতিকে কঠিন পরিস্থিতির ভেতর থাকতে দেখে একজন পুলিশকর্মী কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করেন। এবং খবর পেয়েই সরশুনা থানার ওসি ইনস্পেকটর সিদ্ধার্থ চ্যাটার্জি ও তাঁর টিম ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয় হয় নিরাপদ আশ্রয়ে। সেখানে তাঁদের চিকিৎসা ও শারীরিক সেবাযত্ন করা হয়। তাঁদের একটি দাতব্য হোমে থাকার ব্যবস্থা করেন তাঁরা। কলকাতা পুলিশের মানবিক উদ্যোগ আগেও সকলের নজরে এসেছে। এবারও তাঁদের কুর্নিশ জানান নেটিজেনরা।

ছবি : ফেসবুক 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন