স্ত্রীকে গুলি করার অভিযোগ
সাশ্রয় নিউজ ★ ভূপতিনগর : স্ত্রীকে গুলি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম যমুনা দোলুই। বৃহস্পতিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ ভূপতিনগরের পাউসিতে খুনের ঘটনাটি ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ যমুনা দোলুইকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যমুনা দোলাইয়ের স্বামী অভিযুক্ত দীপঙ্কর দোলুই ঘটনার পরে পলাতক। ঘটনায় তৃণমূল ও বিজেপির মধ্য রাজনৈতিক চাপানউতর তৈরি হয়। তৃণমূলের অভিযোগ যমুনার স্বামী অভিযুক্ত দীপঙ্কর দোলুই বিজেপি ঘনিষ্ঠ। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ঘনিষ্ঠ বলে দাবী তৃণমূলের। বিজেপি সেই দাবি নস্যাৎ করে দেয়। স্থানীয় এক ব্যক্তির কথায় ”বিষয়টা নিয়ে রাজনীতি হচ্ছে। মনে তো হচ্ছে স্বামীর স্ত্রীর ঝামেলা। ওদের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত, সেটা সবার মধ্যেই হয়। কিন্তু এমনটা যে হতে পারে, তা ভাবা যায়নি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।




