মাঠের ভেতর ধোনির দিকে দৌড়ে এল বাচ্চাটি
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : দিল্লিকে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির দল চেন্নাই সুপার কিংস এই আইপিএল-এ নিজেদের স্থান প্রায় পাকা করেই ফেলেছেন।

আগামী ১৪ মে-এর ম্যাচ জিততে পারলে প্লে-অপে নিজেদের জায়গা সম্পূর্ণ পাকা করে নেবে ধোনির দল। পরবর্তী ম্যাচ নাইটদের বিরুদ্ধে। বুধবার দিল্লি ল ক্যাপিটালসকে হারিয়ে হাল্কা মেজাজে মাঠে রয়েছেন। এমন সময় মাঠে দৌড়ে আসছে একটি শিশু। ধোনির কাছ অব্দি পৌঁছে, তবেই শেষ হয় তাঁর দৌড়। এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের মন জয় করে নিয়েছে ভিডিওটি। শিশুটি আর কেউ নয় ধোনি ও সাক্ষীর কন্যা জিভা। জিভা বাবার কাছে পৌঁছলে স্নেহাদরে ভরিয়ে দেন ধোনি। বাবা মেয়ের সম্পর্কের মিষ্টত্ব দেখে বেশ খুশি নেটিজেনরা।
ছবি : ইন্সটাগ্রাম




