‘ক্রিকেট খেলার সময় অনুষ্কা ও ভামিকার উপস্থিতি আমার জীবনকে স্বাভাবিক রাখে ‘ : বিরাট কোহলি
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : আইপিএল-এ রায়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রায় প্রতিটি ম্যাচে অনুষ্কা শর্মা গ্যালারিতে উপস্থিত থাকেন। দেখা যায়, গ্যালারি থেকে কোহলি ও তাঁর দলকে উৎসাহ দিতে। নিউজিল্যান্ডের কমেন্ট্রেটর ড্যানি ম্যারিসন ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচে অনুষ্কা ও তাঁদের কন্যার উপস্থিতি প্রশ্নসূচক মন্তব্য ছুঁড়েছিলেন।

তার প্রেক্ষিতে বিরাট বিনয়ী একটি উত্তরও দেন। বিরাট বলেন, ‘তাঁরা পরস্পরের পাশে এ ভাবেই থাকতে অভ্যস্ত। অনুষ্কা যখন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং করতেন, খেলা সেরে রাত জেগে বিরাটও যেতেন শুটিং স্পটে। মনের জোর দ্বিগুণ হয়ে যেত অনুষ্কারও।’ বিরাট আরও বলেন, “ক্রিকেট খেলার সময় অনুষ্কা এবং ভামিকার উপস্থিতি আমার জীবনকে স্বাভাবিক রাখে। এতেই আমি ভাল থাকি।” অন্যদিকে, দেশের মিডিয়া বিরাট ও অনুষ্কার দাম্পত্য সৌন্দর্যে মোহিত। বারবার তাঁদের তিনজনের পারিবারিকভাবে একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ফটোজার্নালিস্টদের লেন্স বন্দী হয়।
ছবি : সংগৃহীত




