ভোট বয়কটের হুঁশিয়ারি অযোধ্যা পাহাড়ের দুই আদিবাসী সংগঠনের
সাশ্রয় নিউজ ★ পুরুলিয়া : ভোট বয়কটের ডাক অযোধ্যা পাহাড়ের দুই আদিবাসী সংগঠনের।

‘ভারত জাকাত মাঝি পরগণা’ ও ‘প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও’ নামে দুই সংগঠন ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। দুই সংগঠনের পক্ষে জানানো হয়, ২০০৬ সালের বনাধিকার আইনকে কার্যকর করতে হবে। এছাড়াও বন সংরক্ষণের একাধিক দাবি দেওয়ালে লিখে ভোট বয়কটের পথে এগোচ্ছেন বলে জানানো হয়। বিজেপি’র জেলা সহ-সভাপতি কেদার সিং মুড়া জানান, ‘২০০৬ সালের বনাধিকার আইন পরবর্তীকালে পার্লামেন্টে মান্যতা দিয়েছে। দুর্ভাগ্যজনক বাংলার মুখ্যমন্ত্রী তা করতে বাধা দিয়েছেন।’ এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বাঘমুণ্ডি ব্লকের এসটি সেলের সভাপতির বক্তব্য, ‘এ ব্যাপারে তেমন কিছু জানা নেই। তবে ওরা যদি এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে, তা নিয়ে আলোচনা দরকার আছে।’ অন্যদিকে এককাট্টা সংগঠন দু’টির সদস্যরা। ছাতনি গ্রামের এক বাসিন্দার কথায়, ‘বন সংরক্ষণের যে সব দাবি নিয়ে দেওয়াল লিখন হয়েছে, তা পাহাড়বাসী মান্যতা দেবে। ভোটের আগে সমস্যার সমাধান না হলে কেউ ভোট দেব না।’




