West Bengal News : দাদু ও নাতি জখম বোমায়

SHARE:

দাদু ও নাতি জখম বোমায়

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : দাদু ও নাতি জখম বোমায়। বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটে জখম দাদু ও নাতি। সাগরদীঘির রামাকান্তপুরে শনিবার বাড়িতে রাখা বোমা বিস্ফোরণ হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ। সাগরদীঘি থানা সূত্রে খবর, আহতরা মৌসেদ সেখ ও তৌফিক আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাঁদের সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির করা হয়। বর্তমানে তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন বলে উল্লেখ। সাগরদীঘি থানার পুলিশ সূত্রে আরও উল্লেখ যে, বাড়িতে কীভাবে ও কেন বোমা মজুত করা হয় তা তদন্ত করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন