Suvendu Adhikary : শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা

SHARE:

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শুভেন্দু অধিকারী-এর বিরুদ্ধে আনহানির মামলা হয় নগর দায়রা আদালতে। সূত্রের খবর, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-এর পক্ষে রাজ্য সরকার নগর দায়রা আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেন। উল্লেখ্য যে, চলতি বছরের ১৭ এপ্রিল শুভেন্দু বাবু একটি ট্যুইট করেন, “বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।” পুলিশ রিপোর্টে জানায়, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে পুলিশ জানায়, পুলিশ এবং পুলিশ কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। ১৬ এপ্রিল রাজনৈতিক প্রচারের জন্য নিয়ে আসা হয়েছিল ওই বাসটি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এমন একজনের জন্য আনা হয়েছিল বাসটি। ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পুলিশ মোতায়েন ছিল।” তদন্ত করে দেখার পরে পুলিশ ওই রিপোর্ট দিয়েছে বলে উল্লেখ। পাশাপাশি আদালতে সিসিটিভি ফুটেজ ও পুলিশ রিপোর্টও জমা দেওয়া হয় বলে উল্লেখ।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment