Tihar Jail Gangster Killed : তিহাড় জেলে গাংস্টার খুন

SHARE:

তিহাড় জেলে গাংস্টার খুন

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : তিহাড় জেলে খুন হন গাংস্টার টিল্লু। বিপক্ষ গাংস্টারের সঙ্গে হাতাহাতির ঘটনা আহত হন টিল্লু। সুত্রের খবর, টিল্লুকে বেধড়ক প্রহার কররেন বিপক্ষ দলের সদস্য যোগেশ টুণ্ডা। সূত্র মারফৎ জানা যায়, ৯ নম্বর সেলে বন্দী ছিলেন টিল্লু। আচমকাই তাঁকে ৮ নম্বর সেলের কয়েদি যোগেশ টুণ্ডা লোহার গ্রীল দিয়ে প্রহার করেন বলে উল্লেখ। আশঙ্কাজনক অবস্থায় টিল্লুকে জেল পুলিশ টিল্লুকে স্থানীয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালেই প্রাণ ত্যাগ করেন তিল্লু। জেলের ভেতর এমন ঘটনা সম্পর্কে জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মানবাধিকার সংগঠনগুলি! উল্লেখ্য, ওই জেলেই বন্দী আছেন, অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা, সায়গল হোসেন, সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, এনামুল হক প্রমুখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment