মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার, মামলার করার অনুমতি প্রদান বিচারপতি মান্থা-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মালদহ কালিয়াগঞ্জ-এ রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুতে কলকাতা হাইকোর্ট-এর দ্বারস্থ হলেন তাঁর ভাই। মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন হাইকোর্ট-এ মামলা করার অনুমতি চেয়ে আবেদন করেন। ওঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি রাজশেখর মান্থা মামলা করার অনুমতি প্রদান করেন। আগামীকাল ওই মামলা শুনতে পারেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি। উল্লেখ্য, ঘটনায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী NIA তদন্ত দাবি করেছিলেন।
-ফাইল চিত্র




