ছেলের বান্ধবীর নামে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কেনেন অয়ন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতার করেন অয়ন শীলকে। বিশেষ সূত্রে খবর, অয়নের ছেলে অভিষেক শীল-এর ব্যবসায়িক পার্টনার তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, ইমন গঙ্গোপাধ্যায় ইডির কাছে দাবি করেছেন এক কোটি টাকা দিয়ে দক্ষিণ কলকাতায় অয়ন তাঁর নামে ফ্ল্যাট কেনেন। কী কারণে তার নামে ফ্ল্যাট কেনা হয়, সেই কারণ তাঁর কাছে অজ্ঞাত! ইডি সূত্রের খবর, ইডিকে জিজ্ঞাসাবাদের সময় জানান, অয়নের পুত্র অভিষেক শীল বিভিন্ন সময়ে বিভিন্ন কাগজপত্রে তাঁর কাছে সাক্ষর করিয়ে নেন। ইডি সূত্রে উল্লেখ, অভিষেক-এর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় টাকা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন!
-ফাইল চিত্র




