Rose Valley : রোজভ্যালি ক্যাণ্ডে আবার সম্পত্তি বাজেয়াপ্ত

SHARE:

রোজভ্যালি ক্যাণ্ডে আবার সম্পত্তি বাজেয়াপ্ত

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রোজভ্যালি কাণ্ডে একসময় সাড়া পড়ে গিয়েছিল রাজ্য। রাজনৈতিক চাপান-উতরে গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ইডি-এর গ্রেফতার হন সংস্থাটির কর্তা গৌতম কুণ্ডু। এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। সংস্থায় বহুমূল্য সম্পত্তি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাজার ১১৭ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেন।

বিশেষ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বাইরে সম্প্রতি বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান অভিযান চালিয়ে সংস্থার সঙ্গে যুক্ত বেশ কিছু কর্তাদের জমি-বাড়ি বাজেয়াপ্ত করেন ইডি।

রোজভ্যালি ক্যাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন পদক্ষেপে আশার আলো দেখছেন প্রতারিত মানুষজন। প্র‍ত্যাশায় দিন গুনছেন, হয়ত খুব দ্রুত তাঁদের আমানত ফিরে পাবেন!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment