নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, অকালে প্রাণ হারালেন দুই সেনা জওয়ান
সাশ্রয় নিউজ ★ জম্মু ও কাশ্মীর : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি। শনিবার অকালে প্রাণ হারান দুইজন সেনা জওয়ান। রাজৌরির ডুরাননের কাছে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যায় একটি গাড়ি। বিহারের বাসিন্দা হাবিলদার সুধীর কুমার ও রাজৌরির বাসিন্দা পরমবীর শর্মাকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা গুরুতর অবস্থায় থেকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই প্রাণ ত্যাগ করেন সেনাবাহিনীর দুই জওয়ান।




