চাপড়ায় ফেন্সিডিল উদ্ধার
সাশ্রয় নিউজ ★ নদীয়া : চাপড়া থানার পুলিশ অভিযান চালিয়ে একহাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মঙ্গলবার চাপড়ার বনবিবি তলার খ্রীস্টান পাড়ায় মিলন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি পুলিশ অভিযান চালায়। ওই পুলিশি অভিযানে নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয় বলে চাপড়া পুলিশ সূত্রে খবর। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই ওই নিষিদ্ধ কফ সিরাপ জমা করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।



