বিধবাকে ধর্ষণের দায়ে দশ বছরের সাজা ঘোষণা আদালতের
সাশ্রয় নিউজ ★ পাথরপ্রতিমা : বিধবাকে ধর্ষণের দায়ে দশ বছরের সাজা ঘোষণা করে আদালতে। অভিযুক্তকে হুমকি, মারধর ও ধর্ষণের মামলায় আদালত ১০ বছরের সাজা ঘোষণা ও ১০ হাজার টাকা জরিমানা করে। ওই জরিমানার টাকা না দিলে তাঁকে আরও এক বছর কারাগারে থাকতে হবে। বুধবার আদালতের রায়ে স্বভাবতই খুশি মামলাকারীরা। উল্লেখ যে, ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর রাতে জয়দেব জানা নামে এক ব্যক্তি একজন বিধবা মহিলার ঘরের টালি সরিয়ে ঘরে প্রবেশ করে। এবং ওই মহিলাকে তার পরিপ্রেক্ষিতে থানার তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণ পরবর্তী মারধর ও হুমকির অভিযোগ দায়ের করেন। আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলার পরে কাকদ্বীপ মহাকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি মামলার রায় দান করেন।




