৭৫-এর স্বাধীনতা

SHARE:

৭৫-এর স্বাধীনতা

সাশ্রয় নিউজ। কলকাতা : সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। দেশজুড়ে উৎসবের মেজাজে মানুষ। সরকারি , বেসরকারি অফিস, স্কুল কলেজ, বিভিন্ন ক্লাব আবাসনে, ও সাধারণ মানুষ নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭৬ তম বর্ষে পদার্পণ উদযাপন করেন। শিশু কিশোর ও আবাল বৃদ্ধ বনিতা স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি নিজ নিজ উদ্যোগে পালন করছেন। দেশের বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠান চলছে।

আজ সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা উত্তলন করেন। দেশের মূল অনুষ্ঠানটি দিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রাধানমন্ত্রী তাঁর ভাষণে, দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তেমনি স্বাধীনতা তাঁর ভাষণে সংগ্রামীদের স্মরণ করেন। পাশাপাশি দেশের জন্যে ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা যেভাবে নিজেদের সমস্তটা উজাড় করে দেশকে রক্ষা করে চলেছেন তা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে তিনি তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, রেড রোডে। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের এই অনুষ্ঠানে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি ছড়ানোর পাশাপাশি গার্ড অফ অনার দেওয়া হয়। রাজ্যে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। এবং তাঁরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করেন। আদিবাসী নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করার সময় হঠাৎ মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে আসেন ও তাঁদের নৃত্যের সঙ্গে পা মেলান।
দেশজুড়ে যখন স্বাধীনতা দিবসের উৎসবের মেজাজ, তখন কৃষক শ্রমিক ও আমজনতার ভেতর থেকে প্রশ্ন উঠল, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিদ্যুৎবিলে কেন নাভিশ্বাস আমাদের? দেশের দিকে দিকে নেতারা দূর্ণীতির দায়ে গ্রেফতার হচ্ছে। আমরা কাদের বিশ্বাস করব? শিক্ষান্তে বেকারত্ব বাড়চ্ছে। চাকরি নেই। এ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় পর্যাপ্ত বৃষ্টিহীনতার জন্যে ফসল ফলছে না। আর দেশের বিভিন্নপ্রান্তে নেতাদের ঘর থেকে উদ্ধার হচ্ছে হিসেবহীন কোটি কোটি টাকা! আমরা আমজনতা দাঁতে দড়ি নিয়ে মাঠে মই টানছি। স্বাধীনতার ৭৫ বছর পরেও কী আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন