সাশ্রয় নিউজ নিউজ ★ কালনা পূর্ব বর্ধমান ১৫ই অক্টোবর ২০২৬ : মহাপঞ্চমীর পুণ্য তিথিতে প্রতি বছরের ন্যায় এবছরও মহামিলন সেবা ট্রাস্ট দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াল। উৎসব যাতে সকলের মনে আনন্দ এনে দিতে পারে তাই তারা সেই অসহায় দুস্থ বাচ্চাদের হাতে তুলে দিল নতুন জামা এবং কিছু খাদ্য সামগ্রী। মহামিলন সেবা ট্রাস্ট এর কর্ণধার কৃষ্ণা পাহাড় মহাশয় এবং তারই উদ্যোগে এই সেবা ট্রাস্টের অন্যান্য কর্মীরা হাত বাড়িয়ে দিয়েছেন।

কৃষ্ণা পাহাড় বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও যাতে অসহায় স্বাচ্চারা নতুন জামা পরে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে শামিল হতে পারে মনে একরাশ খুশির বন্যা নিয়ে এজন্যই তাদের এই উদ্যোগ।
আরও পড়ুন : 21 February : কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১-এ ফেব্রুয়ারি উদযাপন

মহামিলন সেবা ট্রাস্ট এর অন্য এক কর্মী মমতা রায় চৌধুরী বলেন যে মহামিলন সেবা ট্রাস্ট সারা বছরই কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে। আর এটা সম্ভব হয় শুধুমাত্র মহামিলন সেবা ট্রাস্টের কর্ণধার তৃষ্ণা পাহাড় এর আন্তরিক উদ্যোগে। তারা আশা করেন আগামী দিনে মহামিলন সেবা ট্রাস্ট যাতে আরো অনেক বৃহত্তর কর্মযজ্ঞে সামিল হতে পারে সেই চেষ্টাই করবেন।



