সাশ্রয় নিউজ ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ১৮ জানুয়ারি প্রকাশিত হল কবি অন্তরা সরকারের কাব্যগ্রন্থ ‘মেঘ জমেছে চিলেকোঠায়’। কবি সুবোধ সরকারের কবিতা যাপনের পঞ্চাশ বছর উপলক্ষ্যে কবিতা বাড়ি ও ভারত মুখ পত্রিকা থেকে ১৮ ই জানুয়ারি দুর্গাপুর সৃজনী হলে অনুষ্ঠিত হয় একটি কবিতা সভা।এই সভায় কবি সুবোধ সরকারের হাত দিয়ে প্রকাশিত হলো কবি অন্তরা সরকারের পঞ্চম কাব্যগ্রন্থ ‘মেঘ জমেছে চিলেকোঠায়’।বইটি ত্রিপুরার জনপ্রিয় প্রকাশনী দৈনিক বজ্রকন্ঠ থেকে প্রকাশিত হয়েছে। কবি অন্তরা সরকারের লেখালেখি জীবন প্রায় পনেরো বছর ধরে। স্কুল,কলেজ জীবনে লেখালেখি ডায়েরির পাতায়।
আরও পড়ুন : রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার পেয়েছে বাংলা আকাডেমি আগরতলা
তারপর জীবনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু দিন বিরতির পর আবার সাহিত্যে ফেরা। ইতিমধ্যে বিভিন্ন লিটল ম্যাগাজিন সহ, প্রথম সারির বাণিজ্যিক পত্রিকায় ও কবির লেখা প্রকাশিত হয়েছে। কবির প্রথম কাব্যগ্রন্থ সাঁঝবাতি, দ্বিতীয় নির্ভীক কলমের উপায়ন, তৃতীয় কেয়া পাতার নৌকা, চতুর্থ, রুপোলি সৈকতে জ্যোৎস্নার বিস্মরণ।
কাব্যগ্রন্থ ছাড়াও দুটি ছোটগল্পের বই,একটি উপন্যাস প্রকাশিত হয়েছে এবং এই বছর জনপ্রিয় উপন্যাস ‘স্বপ্ন পাখির বাসা’র ইংরেজি ট্রান্সলেশন প্রকাশিত হয়েছে।




