খোয়াইয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন

SHARE:

সাশ্রয় নিউজ ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : সোমবার সন্ধ্যে ৬ টায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে খোয়াই নতুন টাউন হলে খোয়াই জেলা প্রশাসন‚ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর‚ এবং খোয়াই পুর পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই তথ্য-সংস্কৃতি দপ্তরের তথ্য-সংস্কৃতি আধিকারিক রূপক আচার্য্য‚ খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সুপারভাইজার রতন বনিক‚ খোয়াই জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি ও বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য‚ খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নির্ঝর ভৌমিক প্রমুখরা। মনোজ্ঞ সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুরুতেই জওয়ান মানিক চন্দ্র নট্রোদাসের নেতৃত্বে টিএস্আর‚ ষষ্ঠ ব্যাটেলিয়ানের দল বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন : Rajasthan mobile ban, camera phone ban for women | প্রজাতন্ত্র দিবস থেকে ক্যামেরাযুক্ত মোবাইল নিষিদ্ধ! রাজস্থানের গ্রাম পঞ্চায়েতের ফরমান ঘিরে তীব্র বিতর্ক

এরপর খোয়াই কালচারাল সেলের শিল্পীরা সমবেতভাবে বন্দেমাতরম রাষ্ট্রগীত পরিবেশন করেন। তারপরে একক সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট শিল্পী নির্ঝর ভৌমিক‚ পৌলমী চক্রবর্তী‚ মৃণাল নাথ শর্ম্মা‚ সমবেত সঙ্গীত পরিবেশনা করেন স্বরূপানন্দ সঙ্গীত মহাবিদ্যালয়‚ সপ্তক সঙ্গীত শিক্ষাকেন্দ্র‚ তানসেন সঙ্গীত বিদ্যাপীঠের সঙ্গীতশিল্পীরা‚ সমবেত নৃত্য পরিবেশনা করেন মধুনিক্কন ডান্স একাডেমি‚ মঞ্জুষা নৃত্যালয়‚ অগ্নিবীণা ডান্স একাডেমির শিল্পীরা। এইদিন গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত খোয়াই জেলাভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শক-শ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়।

আরও পড়ুন : Indian Army and BSF personnel showcased the world’s largest Khadi Tricolor, with full honors, and saluted it on Republic Day

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন